1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সুকুক বিনিয়োগে মাশুল নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক - Business Protidin

সুকুক বিনিয়োগে মাশুল নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শরিয়াহভিত্তিক সরকারি সিকিউরিটিজ সুকুক বন্ডে বিনিয়োগ আরও সহজ ও অংশগ্রহণ বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিভিন্ন সেবার মাশুল কাঠামো নির্ধারণ করা হয়েছে। এখন থেকে বিনিয়োগকারীরা নির্দিষ্ট মাশুল এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজেই সুকুক ইনভেস্টর আইডি খুলতে পারবেন।বিনিয়োগ পরামর্শ সেবা

সোমবার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের ডেটা ম্যানেজমেন্ট বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন নির্দেশনা ও মাশুলের বিষয়টি জানিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সুকুক বিনিয়োগের ক্ষেত্রে ভ্যাটসহ মাশুল কাঠামো সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য আইডি খোলা, প্রাথমিক নিলামে অংশগ্রহণ ও বার্ষিক রক্ষণাবেক্ষণ মাশুল-প্রতিটির ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই মাশুল প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকা। এ ছাড়া সেকেন্ডারি মার্কেটে প্রতি লেনদেনের জন্য ১০০ টাকা মাশুল প্রযোজ্য হবে। বছরে একটি আয়কর সনদ বিনা মূল্যে পাওয়া যাবে, অতিরিক্ত প্রতিটি সনদের জন্য ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৫০০ টাকা মাশুল নির্ধারণ করা হয়েছে।

বিনিয়োগকারীদের সুবিধার্থে বেশ কিছু সেবা সম্পূর্ণ মাশুল মুক্ত রাখা হয়েছে। মুনাফা, ভাড়া বা আসল পরিশোধের ক্ষেত্রে ব্যাংক কোনো মাশুল নিতে পারবে না। এ ছাড়া বিনিয়োগের পরিমাণ বা হোল্ডিং রিপোর্ট সংগ্রহ এবং সুকুক আইডি বন্ধ করার জন্য কোনো মাশুল দিতে হবে না।

বিনিয়োগকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সেবা সম্পূর্ণ মাশুলমুক্ত রাখা হয়েছে। সুকুক থেকে প্রাপ্ত মুনাফা, ভাড়া বা আসল পরিশোধে কোনও ধরনের চার্জ নেওয়া যাবে না। পাশাপাশি বিনিয়োগের পরিমাণ বা হোল্ডিং রিপোর্ট সংগ্রহ এবং সুকুক আইডি বন্ধ করতেও কোনো মাশুল দিতে হবে না।

বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ‘গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো’-তে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত শরিয়াহ্‌ সিকিউরিটি মডিউলের মাধ্যমে এই আইডি খোলা হবে। ব্যক্তি বিনিয়োগকারীদের নির্ধারিত আবেদন ফরম, ব্যাংক হিসাবের তথ্য, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, ছবি, ইটিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে) এবং নমিনির তথ্য ও ছবি জমা দিতে হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি বা বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে প্রবাসীদের দেশি মুদ্রা ‘টাকা হিসাবে’র তথ্য দিতে হবে। প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, ট্রাস্ট বা প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে নিবন্ধন সনদ, পরিচালনা পর্ষদের কার্যবিবরণী এবং অনুমোদিত স্বাক্ষরকারীর প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সুকুক বিনিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যেহেতু এটি একটি সরকারি বিনিয়োগ মাধ্যম, তাই এতে মূলধনের নিরাপত্তা নিশ্চিত থাকে- যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com