1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে জরিমানার মুখে মার্কেন্টাইল ব্যাংক - Business Protidin

শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে জরিমানার মুখে মার্কেন্টাইল ব্যাংক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায়ও শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করতে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে পুরোটা বা ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

মার্কেন্টাইল ব্যাংকের ২০২৫ সালে শেয়ারপ্রতি ১.১০ টাকা হিসাবে ১২১ কোটি ৭২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে মুনাফার পুরোটাই রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ১২১ কোটি ৭২ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ১২ কোটি ১৭ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে মার্কেন্টাইল ব্যাংককে।

এর আগে ২০২৪ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি ০.৫৮ টাকা হিসাবে ৬৪ কোটি ৬৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতেও ব্যাংকটির পর্ষদ কোন লভ্যাংশ দেয়নি। যাতে ব্যাংকটি ৬ কোটি ৪৭ লাখ টাকা জরিমানার কবলে পড়ে।

মার্কেন্টাইল ব্যাংকের আগের বছরের তুলনায় ২০২৫ অর্থবছরে ৯০ শতাংশ মুনাফা বেড়েছে। ব্যাংকটির আগের বছরের ০.৫৮ টাকার শেয়ারপ্রতি মুনাফা। ২০২৫ সালে হয়েছে ১.১০ টাকা। তারপরেও ব্যাংকটির পর্ষদ এবারও লভ্যাংশ ঘোষণা করেনি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com