1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিডি থাইয়ের পরিচালকের সাড়ে ৪ লাখ শেয়ার স্ত্রীকে উপহার - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

বিডি থাইয়ের পরিচালকের সাড়ে ৪ লাখ শেয়ার স্ত্রীকে উপহার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক তাঁর হাতে থাকা শেয়ারের বড় অংশ স্ত্রীকে উপহার হিসেবে দিয়েছেন।

বুধবার (০৬ মে) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার উপহার দেওয়া রায়ান হামিদ কোম্পানিটির একজন উদ্যোক্তা পরিচালক। রায়ান হামিদ তাঁর হাতে থাকা কোম্পানির মোট ৪ লাখ ৫০ হাজার শেয়ার তাঁর স্ত্রী আনিকা তাহসিন ওয়ালীদকে উপহার হিসেবে দিয়েছেন।

ডিএসই নিয়ম অনুযায়ী, এই শেয়ার হস্তান্তরপ্রক্রিয়া বাজারের সাধারণ লেনদেনের পদ্ধতির বাইরে সম্পন্ন হয়েছে। অর্থাৎ এই শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের সাধারণ প্ল্যাটফর্মে বিক্রি করা হয়নি; বরং উপহার হিসেবে মালিকানা পরিবর্তন করা হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার হস্তান্তরের এ ঘোষণা দেওয়া হয়। সে ঘোষণারই ধারাবাহিকতায় উপহার হিসেবে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, আনিকা তাহসিন ওয়ালীদ বিডি থাই ফুডের একজন সাধারণ শেয়ারধারী হিসেবে এ উপহার গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com