1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১ হাজার কোটি টাকার গ্রীন বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

১ হাজার কোটি টাকার গ্রীন বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। বুধবার (০৬ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৮৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রস্তাবিত বন্ডটি হবে নন-কনভার্টেবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল, কুপন-বেয়ারিং এবং ফ্লোটিং রেট ভিত্তিক। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ব্যাংক এশিয়া কতৃপক্ষ জানিয়েছে, বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের বেজেল-৩ নির্দেশনা অনুযায়ী টিয়ার-২ রেগুলেটরি ক্যাপিটাল শক্তিশালী করতে এবং অনুমোদিত গ্রিন ও সাসটেইনেবল প্রকল্পে অর্থায়নে ব্যবহার করা হবে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com