1. baiozidkhan@gmail.com : admin_bizp :
১৮ মাস বন্ধ থাকবে সায়হাম টেক্সটাইলের স্পিনিং ইউনিট - Business Protidin
শিরোনাম :
পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক মুনাফা কমেছে গ্রামীণফোনের, বেড়েছে রবির! টাকা উত্তোলনের চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে পাবে ১০ লাখ টাকার ঋণ সুবিধা সাত দিনে চার হাজার কোটি টাকার আমানত হারালো ইসলামী ব্যাংক যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ, শিগগির দেশে আনা হবে: গভর্নর ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, মঙ্গলবার কার্যকর সচেতনতা বৃদ্ধি ও বীমা শিল্প বিকাশে আমাদের করণীয় সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ আমানত হারানো আতঙ্কে ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার হিড়িক

১৮ মাস বন্ধ থাকবে সায়হাম টেক্সটাইলের স্পিনিং ইউনিট

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের স্পিনিং ইউনিটের উৎপাদন কার্যক্রম দেড় বছর (১৮ মাস) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। কোম্পানিটি লোকসান এড়াতে কারখানার ভারসাম্য, আধুনিকীকরণ, সংস্কার এবং সম্প্রসারণ (বিএমআরই) কার্যক্রমের আওতায় উদ্যোগ নিয়েছে, যা আগামী ১ জুন থেকে কার্যকর হচ্ছে।

সোমবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটি জানায়, বছরের পর বছর পুরোনো যন্ত্রে তাদের উৎপাদন চলছিলো, যা দিয়ে চাহিদা অনুযায়ী উৎপাদন সম্ভব হচ্ছিলো না। এতে উৎপাদন কমার পাশাপাশি ব্যয় বৃদ্ধি হয়েছে। একসময় যে ইউনিটটি কোম্পানির মূল শক্তি ছিল, এখন সেটিই লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটি তাদের স্পিনিং ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রেখে বিএমআরই কার্যক্রম চালিয়ে যাবে।

কর্তৃপক্ষ আরও জানায়, পর্ষদে তাদের স্পিনিং ইউনিটের উৎপাদন আগামী ১ জুন থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রায় ১৮ মাস ইউনিটটি বন্ধ থাকবে। এ সময়ে কারখানা ভবনের পুনর্নির্মাণ, নতুন স্বয়ংক্রিয় স্পিন্ডল মেশিন স্থাপন, কমিশনিং ও পরীক্ষামূলক উৎপাদনের কাজ করা হবে।

জানা গেছে, সায়হাম টেক্সটাইল মিলসের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে স্পিনিং ইউনিটটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। আর মেলাঞ্জ ইউনিট ২০১৩ সালে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে আসে। তবে গত কয়েক বছর ধরে পুরনো যন্ত্রপাতির কারণে স্পিনিং ইউনিটে একের পর এক সমস্যা তৈরি হচ্ছিল। উৎপাদিত সুতার মান কমে যাচ্ছিল। একই সঙ্গে উৎপাদন সক্ষমতাও কমছিল।

অন্যদিকে ব্যয় বাড়তে থাকায় ইউনিটটি থেকে কাঙ্ক্ষিত মুনাফা পাওয়া যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে কোম্পানির পরিচালনা পর্ষদ গতকাল রোববার অনুষ্ঠিত সভায় স্পিনিং ইউনিটের উৎপাদন স্থগিত রেখে বিএমআরই কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com