1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আরও বাড়লো বিশ্ববাজারে তেলের দাম - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে রেগুলেটরি বডি ফাংশন করেনি: তিতুমীর ডিএসইর ৪ ডিজিএমসহ ৮ কর্মকর্তাকে নোটিশ ছাড়াই অব্যাহতি এডিপি বাস্তবায়নে ধস, ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে জেনিথ লাইফের শুভেচ্ছা আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের সিইও’র শুভেচ্ছা ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক আইডিআরএ’র চেয়ারম্যানকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ফুলেল শুভেচ্ছা বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি হাজারে ২.৫০ টাকা হারে পরিশোধের নির্দেশ ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার সহায়তা

আরও বাড়লো বিশ্ববাজারে তেলের দাম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

বাণিজ্য ডেস্ক: আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেলে তেলের দাম ৩ ডলার করে বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা অনুযায়ী, শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। অন্যদিকে হরমুজ প্রণালি এখনও কার্যত বন্ধ রয়েছে। এসব কারণেই জ্বালানি পণ্যটির দর আরেক দফা বাড়ল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ মে) কার্যদিবসের শুরুতে ফিউচার মার্কেটে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলার ১৮ সেন্ট বেড়ে ১০৪ ডলার ৪৭ সেন্ট হয়েছে। এর আগে শুক্রবারও জ্বালানি পণ্যটির দর ১ ডলার ২৩ সেন্ট বেড়েছিল।

আলোচ্য কর্মদিবসে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রতি ব্যারেলে ৩ ডলার ০৯ সেন্ট বেড়ে হয়েছে ৯৮ ডলার ৫১ সেন্ট। আগের সেশনেও যা দশমিক ৬৪ শতাংশ বেড়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবটি রবিবার ‘গ্রহণযোগ্য’ নয় বলে প্রত্যাখ্যান করে ইরান। এর ফলে ১০ সপ্তাহ ধরে চলমান যুদ্ধের অবসান হয়ে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আবার স্বাভাবিক হওয়ার আশাবাদ হতাশায় পরিণত হয়েছে। যার প্রভাব পড়েছে তেলের বাজারে।

প্রেসিডেন্ট ট্রাম্প আগামী বুধবার চীন সফর শুরু করবেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আশা করা হচ্ছে এ সফরে অন্যান্য বিষয়ের পাশাপাশি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান প্রসঙ্গেও আলোচনা করবেন ট্রাম্প।

শেয়ার ও আর্থিক বাজার বিষয়ক বিশ্লেষক টনি সাইকমোর এ প্রসঙ্গে বলেন, ‘এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের দিকেই সবার নজর। আশা করা হচ্ছে একটি সমন্বিত যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি স্বাভাবিক করতে ইরানের ওপর বেইজিংয়ে প্রভাব কাজে লাগানোর বিষয়ে তিনি চীনকে বোঝানোর চেষ্টা করবেন।

সৌদি অ্যারামকোর সিইও আমিন নাসের রবিবার বলেন, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে ১০০ ব্যারেলের বেশি তেল সরবরাহ হয়নি। এমনকি জ্বালানি পণ্যটির সরবরাহ স্বাভাবিক হলেও বাজার স্থিতিশীল হতে সময় লাগবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com