1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বড় অঙ্কের আর্থিক শাস্তির মুখে ইসলামী ব্যাংক - Business Protidin
শিরোনাম :
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন

বড় অঙ্কের আর্থিক শাস্তির মুখে ইসলামী ব্যাংক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায়ও শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করতে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এর মাধ্যমে পুরোটা বা ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

ইসলামী ব্যাংকের ২০২৫ সালে শেয়ারপ্রতি ০.৮৫ টাকা হিসাবে ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে মুনাফার পুরোটাই রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ১৩ কোটি ৬৯ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে ইসলামী ব্যাংককে।

এর আগে ২০২৪ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি ০.৬৮ টাকা হিসাবে ১০৮ কোটি ৭৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতেও ব্যাংকটির পর্ষদ কোন লভ্যাংশ দেয়নি। যাতে ব্যাংকটি ১০ কোটি ৮৮ লাখ টাকা জরিমানার কবলে পড়ে।

ইসলামী ব্যাংকের আগের বছরের তুলনায় ২০২৫ অর্থবছরে ২৫% মুনাফা বেড়েছে। ব্যাংকটির আগের বছরের ০.৬৮ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ০.৮৫ টাকা। তারপরেও ব্যাংকটির পর্ষদ এবারও লভ্যাংশ ঘোষণা করেনি।

উল্লেখ্য ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইসলামী ব্যাংকের বর্তমানে ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯৯.৮২ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com