1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন পদক্ষেপ - Business Protidin
শিরোনাম :
কারসাজি ও আইন লঙ্ঘন: জেনেক্স ইনফোসিস ও খান ব্রাদার্সের ১৫ জনকে জরিমানা বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে: জানালেন অর্থমন্ত্রী বীমা কোম্পানির প্রিমিয়াম আয় ও ব্যয়ের ধরণ কেমন হয়? প্রেফারেন্স শেয়ার ছেড়ে মূলধন বাড়াবে পাওয়ারগ্রীড, বিএসইসির সম্মতি পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন পদক্ষেপ আইডিআরএ’র ব্যর্থতায় পাঁচ মাসেও ‘বৈধ’ হতে পারেনি দেশের বিমা কোম্পানিগুলো ব্যাংক কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম ব্যাংক ও পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে ভয়াবহ সংকট তৈরি হয়েছে: অর্থমন্ত্রী ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যু দাবীর ৬ লাখ টাকা দিল ন্যাশনাল লাইফ ‘এস আলম’ দেশি নাকি বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন পদক্ষেপ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন ও অর্থ প্রত্যাবাসন (রিপ্যাট্রিয়েশন) প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির অর্থ সরাসরি নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (নিটা) হিসেবে জমা করা যাবে। এ জন্য আর অডিটরের সনদ (অডিটরস সার্টিফিকেট) জমা দিতে হবে না। আগে এ ক্ষেত্রে অডিটরস সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল।

বুধবার (২০ মে) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, বিদেশি বা প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করলে সেই অর্থ নিটা অ্যাকাউন্টে জমা করার আগে মূলধনি মুনাফার (ক্যাপিটাল গেইন) ওপর প্রযোজ্য কর নির্ধারণ করতে হতো। এ করের পরিমাণ নির্ধারণে অডিটরের সনদ প্রয়োজন হতো, যা সংগ্রহ করতে গিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হতো এবং অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়াও বিলম্বিত হতো।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিটা অ্যাকাউন্টে জমা করা যাবে। তবে বিদেশে অর্থ পাঠানোর আগে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রযোজ্য মূলধনি মুনাফা কর কেটে সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ কার্যক্রম পরিচালনা সহজ হবে, সময় ও প্রশাসনিক জটিলতা কমবে এবং বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল হবে। একই সঙ্গে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সার্কুলারে আরও বলা হয়েছে, এ বিষয়ে পূর্বের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং নতুন নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com