1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কারসাজি ও আইন লঙ্ঘন: জেনেক্স ইনফোসিস ও খান ব্রাদার্সের ১৫ জনকে জরিমানা - Business Protidin
শিরোনাম :
পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক মুনাফা কমেছে গ্রামীণফোনের, বেড়েছে রবির! টাকা উত্তোলনের চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে পাবে ১০ লাখ টাকার ঋণ সুবিধা সাত দিনে চার হাজার কোটি টাকার আমানত হারালো ইসলামী ব্যাংক যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ, শিগগির দেশে আনা হবে: গভর্নর ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, মঙ্গলবার কার্যকর সচেতনতা বৃদ্ধি ও বীমা শিল্প বিকাশে আমাদের করণীয় সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ আমানত হারানো আতঙ্কে ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার হিড়িক

কারসাজি ও আইন লঙ্ঘন: জেনেক্স ইনফোসিস ও খান ব্রাদার্সের ১৫ জনকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘জেনেক্স ইনফোসিস পিএলসি’র ঘোষিত নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হওয়া এবং সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ৮ জনকে মোট ৮ লাখ টাকা ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানসহ সাত কর্মকর্তাকে মোট ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ মে) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১৪তম কমিশন সভায় কোম্পানি দুইটির বিরুদ্ধে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জেনেক্স ইনফোসিস পিএলসি’ ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু কোম্পানিটি উক্ত নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধে ব্যর্থ হয়। বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান না করে সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে জেনেক্স ইনফোসিস পিএলসি’র সংশ্লিষ্টদের (তৎকালীন পরিচালনা পর্ষদ সদস্য) অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দণ্ডিত ব্যক্তিরা হলেন— চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম ১ লাখ টাকা, অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর শাহজালাল উদ্দিন ১ লাখ টাকা, পরিচালক চৌধুরী ফজলে ইমাম ১ লাখ টাকা, পরিচালক প্রিন্স মজুমদার ১ লাখ টাকা, পরিচালক ওরাকল সার্ভিসেস পিএলসি ১ লাখ টাকা, পরিচালক নিলুফার ইমাম ১ লাখ টাকা, তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ১ লাখ টাকা এবং তৎকালীন কোম্পানি সেক্রেটারি ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন।সর্বশেষ সংবাদ

এছাড়াও ‘খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র শেয়ার দর নিয়ে কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যানসহ সাত কর্মকর্তাকে মোট ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পরিচালক ও কর্মকর্তাদের অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দণ্ডিত ব্যক্তিদের ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।

ক্রমিক অনুযায়ী দণ্ডিত ব্যক্তিরা হলেন— চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান ২৫ লাখ টাকা, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান ২৫ লাখ টাকা, পরিচালক মো. রুহুল কবির খান ২৫ লাখ টাকা, পরিচালক হযরত আলী ২৫ লাখ টাকা, পরিচালক জারিন কবির খান ২৫ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা মো. আজিজুল জব্বার ১০ লাখ টাকা এবং কোম্পানি সচিব তাপস কুমার সরকার ৫ লাখ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন।সর্বশেষ সংবাদ

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের এ ঘটনায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের বিষয়টি দুইটি কোম্পানির ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com