1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল লাইফের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র ৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার ছুটিকালীন সময়ে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এমএফএস, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট সেবাও নিরবচ্ছিন্ন রাখার তাগিদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখতে হবে। কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে বুথ পরিদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া পিওএস ও কিউআর কোড ভিত্তিক লেনদেন সচল রাখা এবং জালিয়াতি প্রতিরোধে গ্রাহক ও মার্চেন্টদের (ব্যবসায়ীদের) সচেতন করার কথা বলা হয়েছে। ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে অ্যাকাউন্টভিত্তিক এবং কার্ডভিত্তিক লেনদেনে বাধ্যতামূলকভাবে ‘টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন’ নিশ্চিত করতে বলা হয়েছে।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস (যেমন: বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন ও এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সব ধরনের ডিজিটাল লেনদেনে তাৎক্ষণিক এসএমএস অ্যালার্ট চালু রাখা, সার্বক্ষণিক হেল্পলাইন (সহায়তা কেন্দ্র) সেবা নিশ্চিত করা এবং গ্রাহক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com