1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে আজ ব্যাংকের বিভিন্ন শাখায় পালিত হচ্ছে এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি।

বৃহস্পতিবার (০৪ জুন) সকাল সাড়ে ৯ থেকে শুরু হয় সাত দফা দাবি আদায়ে কলম বিরতি কর্মসূচি।

সকাল ৯ টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর সাড়ে ৯ টায় ব্যাংকটির বিভিন্ন শাখার সামনে ব্যানার হাতে কর্মসূচি পালন করতে দেখা গেছে।

কলম বিরতি কার্যক্রম কর্মসূচি পালন করতে দেখা গেছে বাসাবো শাখা, ডেমরা স্টাফ কোয়ার্টার, গোডান উপশাখা ও দনিয়া শাখার সামনে ব্যানার হাতে দাড়িয়ে কর্মসূচী পালন করতে দেখা গেছে।

এর আগে সোমবার একই দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক ও ব্যবসায়ীদের জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এবং বেধড়ক লাঠিচার্জ করে। এতে ৩০ জন গুলিবিদ্ধ সহ শতাধিক গ্রাহক আহত হয়। তবে পুলিশের আক্রমণের শিকার হয়েও ইসলামী ব্যাংকের গ্রাহকেরা পিছু হটেনি। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। পরবর্তীতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামী ব্যাংকের সামনে ৭ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে আজ বৃহস্পতিবার কলম বিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com