1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দায়িত্ব নেওয়ার পরেই বিএসইসির চেয়ারম্যান-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম বাড়ল - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

দায়িত্ব নেওয়ার পরেই বিএসইসির চেয়ারম্যান-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম বাড়ল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে এসব শেয়ার নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিএসইসিতে যোগ দেওয়ার আগে মাসুদ খান ক্রাউন সিমেন্ট ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ারে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। লেনদেনের দিন এই দুই কোম্পানিরই শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ক্রাউন সিমেন্টের শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ৫৭ টাকা ২ পয়সায় উঠেছে। শেয়ারটি সার্কিট ব্রেকার (সর্বোচ্চ মূল্যবৃদ্ধির সীমা) স্পর্শ করায় লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

একইভাবে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারের দামও ১০ শতাংশ বেড়ে ৫১ টাকা ৭ পয়সায় দাঁড়িয়েছে।

অন্যদিকে, সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ারের দাম ৩ দশমিক ১৩ শতাংশ বেড়ে ২ হাজার ১৩২ টাকায় লেনদেন হতে দেখা যায়। মাসুদ খান এর আগে এই কোম্পানির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, মাসুদ খান এর আগে ক্রাউন সিমেন্ট গ্রুপের গ্রুপ সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই গ্রুপের স্পনসররাই প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদে রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com