1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের - Business Protidin
শিরোনাম :
জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান

রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রডসহ নির্মাণ সামগ্রীর ওপর আরোপিত অতিরিক্ত কর ও জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপর গেইন ট্যাক্স আরোপ প্রত্যাহারে দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সোমবার (১৫ জুন) প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭-এর প্রতিক্রিয়া রিহ্যাব প্রেসিডেন্ট লিখিত বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেট পাশ করার আগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দাবি এবং প্রস্তাবনাগুলো বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, এনবিআর চেয়ারম্যানসহ জাতীয় বাজেটের সাথে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। একই সাথে নতুন আরোপিত কর প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

আলী আফজাল বলেন, আমরা মনে করি বাংলাদেশের আবাসন শিল্প রাক্ষার্থে রিহ্যাবের দাবিগুলো সম্পৃক্ত করা হলে এই খাত সরকারের রাজস্ব আয়ে ফলপ্রসূ ভুমিকা রাখতে সক্ষম হবে। এছাড়া ৬.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ঝুঁকি মুক্ত হবে বা প্রবৃদ্ধি আরো বেড়ে যাবে। কারন নতুন সম্পদ সৃষ্টি প্রবৃদ্ধিকে সরাসরি ঋনাত্বক করে। অন্যথায় এ খাতের সাথে যুক্ত সব ব্যবসায়িরা মারাত্বক সমস্যার মুখোমুখি হবেন।

রিহ্যাবের প্রেসিডেন্ট আলী আফজাল বলেন, আমরা বিশ্বাস করি-আবাসন খাতকে গতিশীল করা মানে অর্থনীতিকে গতিশীল করা। নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, বিনিয়োগ বাড়ানো এবং দেশের টেকসই উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করা।

তিনি বলেন, সরকার বাজেটে কোন রকম প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ রাখায় রিহ্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com