1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসইর এমডির দুই আত্মীয়কে অবৈধ নিয়োগের অভিযোগ - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

ডিএসইর এমডির দুই আত্মীয়কে অবৈধ নিয়োগের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দুই আত্মীয়কে নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। যা ডিএসইতে ২০১০ সালের পরে এই প্রথম।

গত ২৮ ডিসেম্বর ডিএসইর ইতিহাসে প্রথমবার নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন নুজহাত আনোয়ার। ২০১০ সালের পরে ডিএসইতে বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগের নজির নেই; তবে ডিএসইতে যোগদানের কয়েক মাসের মধ্যেই সেই নজির ভেঙ্গে নিজের আত্মীয়দের নিয়োগ দিয়েছেন তিনি। এ নিয়ে অস্বস্তিতে ডিএসইর পরিচালনা পর্ষদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, গত ২৪ মে ডিএসইতে এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ রকিবুল হাসান পারভেজ ও পৃথুলা হৃদি। এরা ডিএসইর এমডির আত্মীয়। যাদের নিয়োগে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এমনকি ডিএসইর নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি) ও তাদের নিয়োগের বিষয়ে জানে না।

জানা যায়, ডিএসইর এমডি নুজহাত আনোয়ার নিজের পছন্দের ব্যক্তিদের ডিএসইতে নিয়োগ দিতে বিভিন্ন পদে ছাটাইয়ের উদ্যোগ নিয়েছেন। এর ধারাবাহিকতায় ডিএসইতে ২৮ জনকে বাদ দেওয়ার একটি তালিকা করা হয়েছে। এই বাদ দেওয়ার প্রক্রিয়ায় পর্ষদের এক পরিচালকের সঙ্গে তার ভূমিকা অগ্রণী। যারা বাদ দেওয়ার পরে শুন্য পদে নিজেদের লোক দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।

এসব বিষয়ে জানতে চাইলে নুজহাত আনোয়ার ডিএসইর ডিজিএম ও মুখপাত্র শফিকুর রহমানের মাধ্যমে জানান, নিয়োগকৃত মোহাম্মদ রকিবুল হাসান পারভেজ ও পৃথুলা হৃদিকে ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছ। তবে কোন প্রক্রিয়ায় এই নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

তবে অফিস সার্কুলারে দেখা যায়, সেখানে তাদের ৬ মাসের চুক্তির নিয়োগের কোন তথ্য উল্লেখ নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com