1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংক ঋণের বিকল্প অর্থায়নের উৎস হতে পারে পুঁজিবাজার: গভর্নর - Business Protidin
শিরোনাম :
বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষ্যে লেনদেন বন্ধ ব্যাংক ঋণের বিকল্প অর্থায়নের উৎস হতে পারে পুঁজিবাজার: গভর্নর রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস এম নুরুজ্জামান ঋণের মূল টাকা পরিশোধ করলেই দায় মুক্তি পাবেন খেলাপিরা সমালোচনার মুখে পুরোনো ব্যাংক মালিকদের ফেরার ধারা বাতিলের ঘোষণা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি নিয়োগের নতুন শর্ত নিয়ে অসন্তোষ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব দুর্বল কোম্পানির সার্কিট ব্রেকার সীমা কমানোর প্রস্তাব ডিএসইর বিতর্কিত সালমান এফ রহমানের বেক্সিমকোর শেয়ারে বিনিয়োগকারীদের ভিড় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ও ব্যাংক কমানোর প্রস্তাব বিএনপি এমপির

ব্যাংক ঋণের বিকল্প অর্থায়নের উৎস হতে পারে পুঁজিবাজার: গভর্নর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার সম্প্রসারিত হলে উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি ইকুইটি অর্থায়নের সুযোগ বৃদ্ধি পাবে উল্লেখ করে মো. মোস্তাকুর রহমান বলেছেন, এতে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে এবং বেসরকারি খাতের ক্রমবর্ধমান অর্থায়ন চাহিদা পূরণে একটি কার্যকর বিকল্প উৎস সৃষ্টি হবে।

তিনি বলেন, দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বেসরকারি খাতের ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধি পর্যায়ক্রমে ১০ শতাংশে উন্নীত হওয়া প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে ব্যাংকিং খাতের পাশাপাশি একটি শক্তিশালী, গভীর ও গতিশীল পুঁজিবাজার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (২৯ জুন)বাংলাদেশ ব্যাংক-এর প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিএসইর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এক্সচেঞ্জটির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।

বৈঠকে গভর্নর আশাবাদ ব্যক্ত করে বলেন, পুঁজিবাজারে ২০২৬-২৭ অর্থবছরে বাজার মূলধন কমপক্ষে ২০ হাজার কোটি টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২৫ হাজার কোটি টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ৩০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা সম্ভব হলে এবং পরবর্তী বছরগুলোতেও এ ধারা অব্যাহত থাকলে, বেসরকারি খাতের অর্থায়নে এটি একটি শক্তিশালী উৎস হিসেবে বিকশিত হবে।

এর ফলে ব্যাংক ঋণের ওপর চাপ কমবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত হবে এবং বেসরকারি খাতে কাঙ্ক্ষিত ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহজতর হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের শেয়ার ও সিকিউরিটিজ বিক্রয়লব্ধ অর্থ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নিটা সংক্রান্ত বিধান সংশোধন করেছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, বিক্রয়লব্ধ অর্থ সরাসরি সংশ্লিষ্ট নিটা হিসাবে জমা হবে এবং অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রযোজ্য মূলধনি মুনাফা কর কর্তন ও সরকারি কোষাগারে জমা নিশ্চিত করবে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, মহাব্যবস্থাপক মোর্তূজা আলম ও মোহাম্মদ মনিরুল হক এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com