1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসইসির সিদ্ধান্তে বাজার উন্নয়নের কার্যক্রম আরও সহজ হবে: ডিএসই - Business Protidin
শিরোনাম :
সুদের ঝুঁকি কমাতে আমদানি ঋণে নতুন সুবিধা বিএসইসির সিদ্ধান্তে বাজার উন্নয়নের কার্যক্রম আরও সহজ হবে: ডিএসই ইউরোপে লেভোথাইরক্সিন রপ্তানির অনুমোদন পেল রেনাটা ব্যবসায়ীদের জন্য ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, লাগবে যেসব ডকুমেন্টস সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে নতুন সিদ্ধান্ত জানালো বিএসইসি আতিউরসহ ১৫ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব শেয়ারবাজারে আসতে চায় ন্যাশনাল পলিমার গ্রুপের আরও একটি কোম্পানি  বাংলা কিউআরে কোডভিত্তিক চলছে সব লেনদেন বন্ধ কোম্পানি বাধ্যতামূলক ডিলিস্টিংয়ের বিধান আনতে ডিএসইর প্রস্তাব ন্যাশনাল লাইফের ৩৭% নগদ লভ্যাংশ অনুমোদন

বিএসইসির সিদ্ধান্তে বাজার উন্নয়নের কার্যক্রম আরও সহজ হবে: ডিএসই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক সিদ্ধান্তে শেয়ারবাজারের তদারকি ও নিয়ন্ত্রণ কার্যক্রমে আরও গতি আসবে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা, সুশৃঙ্খল বাজার পরিবেশ বজায় রাখা এবং বাজার উন্নয়নের কার্যক্রম আরও সহজ হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ডিএসই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০ক ধারার আওতায় একটি আদেশ জারি করেছে বিএসইসি। ওই আদেশের মাধ্যমে নিজস্ব প্রবিধান ও নীতিমালার আওতায় বাজার নিয়ন্ত্রণসংক্রান্ত বিভিন্ন প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে শক্তিশালী করবে।

তবে পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমানে কার্যকর বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে ডিএসই। অর্থাৎ নতুন ক্ষমতা পেলেও আপাতত বিদ্যমান বাজার পরিচালনা ব্যবস্থায় কোনো পরিবর্তন আসছে না। বিএসইসির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসই।

প্রতিষ্ঠানটির মতে, বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণে স্টক এক্সচেঞ্জকে ক্ষমতা দেওয়ার এ উদ্যোগ শেয়ারবাজারের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com