1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাতিল হবে তিন মাসের আর্থিক প্রতিবেদন জমা: বিএসইসি চেয়ারম্যান - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

বাতিল হবে তিন মাসের আর্থিক প্রতিবেদন জমা: বিএসইসি চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন জমার নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে তিন মাসের বদলে কোম্পানিগুলোকে ছয় মাসে প্রতিবেদন জমা দিতে হবে।

বৃহস্পতিবার (০২ জুলা রাজধানীর নিকুঞ্জে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী কনডেন্সড রিপোর্টিংয়ের নিয়ম থাকলেও দেশে ফুল রিপোর্টিং করতে গিয়ে কোম্পানিগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হয়। নিজের অতীত করপোরেট অভিজ্ঞতার কথা উল্লেখ করে মাসুদ খান বলেছেন, তিন মাসের প্রতিবেদন জমার পর নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ১০-৩০টি প্রশ্নের লাভ লেটার বা ব্যাখ্যামূলক চিঠি আসত। এ ভোগান্তি কমাতেই ছয় মাসের ব্যবস্থা চালু করা হবে।

বিএসইসি চেয়ারম্যান জানান, ব্যাংক থেকে সহজে ঋণ মেলায় কোম্পানিগুলো আইপিওতে আসতে আগ্রহী হয় না। এজন্য আইপিও প্রক্রিয়া আরও সহজ করা হবে। লিস্টিং ফি কমানোর পাশাপাশি আইপিওতে ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে। এর ফলে বিএসইসির কোন টেবিলে ফাইলটি আছে তা সহজেই জানা যাবে। আইপিও আবেদন সরাসরি ডিএসই ও সিএসইতে জমা দেওয়ার ব্যবস্থার পাশাপাশি ডিলিস্টিং রেগুলেশন ঢেলে সাজানো এবং বাজারকে পুরোপুরি অটোমেটেড করা হবে।

বিদেশি বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রম ঢেলে সাজানোর কথা জানিয়ে মাসুদ খান বলেছেন, আমরা চাই শেয়ারবাজার ভাইব্রেন্টলি গ্রো করুক, আমরা সবাইকে নিয়ে একত্রে কাজ করতে চাই।

অনুষ্ঠানে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, দীর্ঘ দেড় দশকের মন্দা কাটিয়ে শেয়ারবাজার এখন ঘুরে দাঁড়ানোর চূড়ান্ত পর্যায়ে। বর্তমান কমিশনের সময়োপযোগী পদক্ষেপে গত তিন মাসে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে বিএসইসি কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com