1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলা কিউআরে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন - Business Protidin
শিরোনাম :
বাংলা কিউআরে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের উদ্যোগে নন-লাইফ বীমা কোম্পানির সিইওদের মতবিনিময় বাতিল হবে তিন মাসের আর্থিক প্রতিবেদন জমা: বিএসইসি চেয়ারম্যান সুদের ঝুঁকি কমাতে আমদানি ঋণে নতুন সুবিধা বিএসইসির সিদ্ধান্তে বাজার উন্নয়নের কার্যক্রম আরও সহজ হবে: ডিএসই ইউরোপে লেভোথাইরক্সিন রপ্তানির অনুমোদন পেল রেনাটা ব্যবসায়ীদের জন্য ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, লাগবে যেসব ডকুমেন্টস সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে নতুন সিদ্ধান্ত জানালো বিএসইসি আতিউরসহ ১৫ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব শেয়ারবাজারে আসতে চায় ন্যাশনাল পলিমার গ্রুপের আরও একটি কোম্পানি 

বাংলা কিউআরে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ডিজিটাল লেনদেনব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। গত ৩০ জুন ও ১ জুলাই—এই দুই দিনে এই বাংলা কিউআর কোড ব্যবহার করে ২২ কোটি টাকার লেনদেন হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। পণ্য ও সেবা কিনতে দুই দিনে (গত ৩০ জুন ও ১ জুলাই) বাংলা কিউআর কোডে ৭৭ হাজার ১৬৫টি লেনদেন হয়েছে। এতে ২২ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছে বলে নিশ্চিত করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০২৩ সালের ১৮ জানুয়ারি রাজধানীর মতিঝিলে একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ‘বাংলা কিউআর’ চালু হয়। ২০২৫ সাল পর্যন্ত দেশের ৪৬টি ব্যাংক, ৭টি এমএফএস ও ৪টি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বাংলা কিউআর সেবায় যুক্ত হয়। তখন পর্যন্ত দেশে ৯ লাখ ৬৩ হাজার মার্চেন্ট বা বিক্রেতা বাংলা কিউআর ব্যবহার শুরু করে।

২০২৫ সালের ১ নভেম্বর থেকে সব ব্যাংক, পিএসপি (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার), পিএসও (পেমেন্ট সার্ভিস অপারেটর) ও এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক আন্তলেনদেন শুরু হয়। গত বুধবার থেকে বাধ্যতামূলক প্রথম বাংলা কিউআর চালু করে।

বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট একাধিক ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিকাশের কিউআর কোডের সংখ্যা প্রায় ৯ লাখ, নগদের সাড়ে ৪ লাখ, ডাচ্-বাংলা ব্যাংকের ২ লাখ ৭০ হাজার (রকেটসহ), পূবালী ব্যাংকের ১ লাখ ৯০ হাজার, ইসলামী ব্যাংকের ৮০ হাজার, সোনালী ব্যাংকের ৫৪ হাজার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০ হাজার, সিটি ব্যাংকের ৩৮ হাজার। এসব কিউআর এখন বাংলা কিউআরে রূপান্তর হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com