1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শ্রমিক অসন্তোষ কাটিয়ে ধাপে ধাপে উৎপাদনে ফিরছে ফু ওয়াং ফুডস - Business Protidin
শিরোনাম :
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, এনবিআরের সতর্কবার্তা শ্রমিক অসন্তোষ কাটিয়ে ধাপে ধাপে উৎপাদনে ফিরছে ফু ওয়াং ফুডস বাংলা কিউআরে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের উদ্যোগে নন-লাইফ বীমা কোম্পানির সিইওদের মতবিনিময় বাতিল হবে তিন মাসের আর্থিক প্রতিবেদন জমা: বিএসইসি চেয়ারম্যান সুদের ঝুঁকি কমাতে আমদানি ঋণে নতুন সুবিধা বিএসইসির সিদ্ধান্তে বাজার উন্নয়নের কার্যক্রম আরও সহজ হবে: ডিএসই ইউরোপে লেভোথাইরক্সিন রপ্তানির অনুমোদন পেল রেনাটা ব্যবসায়ীদের জন্য ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, লাগবে যেসব ডকুমেন্টস সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে নতুন সিদ্ধান্ত জানালো বিএসইসি

শ্রমিক অসন্তোষ কাটিয়ে ধাপে ধাপে উৎপাদনে ফিরছে ফু ওয়াং ফুডস

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন উৎপাদন বন্ধ থাকলেও বর্তমানে কারখানায় বিরতিহীন নয়, বরং ধাপে ধাপে (ইন্টারমিটেন্ট) উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চানতে চাইলে জবাবে কোম্পানিটি এই তথ্য জানায়।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে ফু–ওয়াং ফুডস একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। কেক, ব্রেড, বিস্কুট, টোস্ট, স্ন্যাকস ও ইনস্ট্যান্ট নুডলসসহ বিভিন্ন ধরনের কনফেকশনারি পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ প্রস্তুতকারক।

এ ছাড়া ফু–ওয়াং ফুডসের একটি পৃথক বিভাগ রয়েছে, যেখানে নানা ধরনের চকলেট, চকলেট-কোটেড পণ্য ও ওয়েফার বার উৎপাদন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির আরেকটি শাখা পানীয় শিল্পে যুক্ত, যেখানে বোতলজাত পানীয় জল ও কার্বনেটেড ড্রিংকস উৎপাদন করা হয়।

ব্যাখ্যায় আরও জানানো হয়, সম্প্রতি কারখানায় শ্রমিকদের অসন্তোষের কারণে কয়েক দিনের জন্য উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বর্তমানে আবার সীমিত পরিসরে উৎপাদন চালু রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com