1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, এনবিআরের সতর্কবার্তা - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, এনবিআরের সতর্কবার্তা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কর নথি (ফাইল) অডিটে পড়েছে এমন তথ্য দিয়ে এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করে অর্থ দাবি করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, এ ধরনের প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো করদাতার ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তা জানানো হয়।

এতে আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।

করদাতাদের উদ্দেশে এনবিআর বলেছে, অডিটের নামে কোনো সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টির সত্যতা যাচাই করতে হবে।

এ ছাড়া, কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পাশাপাশি প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com