1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি চ্যালেঞ্জ করে অর্থ মন্ত্রণালয়ে আবেদন - Business Protidin
শিরোনাম :
হরমুজ প্রণালিতে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেবে ইরান ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি চ্যালেঞ্জ করে অর্থ মন্ত্রণালয়ে আবেদন অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, এনবিআরের সতর্কবার্তা শ্রমিক অসন্তোষ কাটিয়ে ধাপে ধাপে উৎপাদনে ফিরছে ফু ওয়াং ফুডস বাংলা কিউআরে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের উদ্যোগে নন-লাইফ বীমা কোম্পানির সিইওদের মতবিনিময় বাতিল হবে তিন মাসের আর্থিক প্রতিবেদন জমা: বিএসইসি চেয়ারম্যান সুদের ঝুঁকি কমাতে আমদানি ঋণে নতুন সুবিধা বিএসইসির সিদ্ধান্তে বাজার উন্নয়নের কার্যক্রম আরও সহজ হবে: ডিএসই ইউরোপে লেভোথাইরক্সিন রপ্তানির অনুমোদন পেল রেনাটা

ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি চ্যালেঞ্জ করে অর্থ মন্ত্রণালয়ে আবেদন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন সাবেক কর্মকর্তা চাকরিচ্যুতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন। তিনি অভিযোগ করেছেন, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে তাকে আগের পদে পুনর্বহালের আবেদন জানিয়েছেন তিনি।

রোববার (৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে এ-সংক্রান্ত আবেদন করেন ডিএসইর সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ।

আবেদনে তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে ডিএসইতে দায়িত্ব পালন করেছেন। চাকরিকালে তার কর্মদক্ষতা ও আচরণ নিয়ে কোনো অভিযোগ ছিল না। কিন্তু গত ২৫ জুন তাকে জানানো হয়, তার পদের আর প্রয়োজন নেই। এই কারণ দেখিয়ে কোনো পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুতির সিদ্ধান্ত কার্যকর করা হয়।

মো. আব্দুল লতিফের দাবি, এ সিদ্ধান্ত শ্রম আইন, চাকরির বিধিমালা এবং প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির পরিপন্থী। তিনি বলেন, একটি তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি এবং দেশের প্রধান পুঁজিবাজার প্রতিষ্ঠানের কাছ থেকে এমন সিদ্ধান্ত প্রত্যাশিত নয়।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, চাকরি হারানোর ফলে তিনি ও তার পরিবার আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় তিনি অর্থ মন্ত্রণালয়ের কাছে ডিএসইর সিদ্ধান্তের নিরপেক্ষ তদন্ত, চাকরিচ্যুতির আদেশ বাতিল এবং চাকরির ধারাবাহিকতা বজায় রেখে তাকে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে পুনর্বহালের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com