1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে অন্যায্যভাবে চাকরিচ্যুতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রতিষ্ঠানের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া এক লিখিত আবেদনে তিনি দাবি করেন, প্রায় ২০ বছর সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করার পর গত ২৫ জুন কোনো কারণ দর্শানোর নোটিশ, পূর্ব অবহিতকরণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

আবেদনে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত প্রাকৃতিক ন্যায়বিচার, দেশের শ্রম আইন এবং করপোরেট সুশাসনের পরিপন্থী। একটি শীর্ষস্থানীয় পুঁজিবাজার প্রতিষ্ঠানে এমন সিদ্ধান্ত শুধু আইনবহির্ভূতই নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা ও মানবাধিকারেরও লঙ্ঘন।

তিনি আরও উল্লেখ করেন, চাকরিচ্যুতির কারণে তার পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। তার ৬৮ বছর বয়সী অসুস্থ বাবা, ৭৩ বছর বয়সী বৃদ্ধা মা এবং তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তানের ভরণ-পোষণ ও চিকিৎসা ব্যয় এখন অনিশ্চয়তার মুখে।

আবেদনে তিনি প্রধানমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চাকরিচ্যুতির বিষয়টি পুনর্বিবেচনা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি চাকরির ধারাবাহিকতা, বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা ফিরিয়ে দেওয়ারও অনুরোধ করেন।

একই আবেদনের অনুলিপি অর্থমন্ত্রী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, ডিএসই চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের কাছেও পাঠানো হয়েছে।

ডিএসই কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com