1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসই চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ চায় ডিবিএ - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

ডিএসই চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ চায় ডিবিএ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করেছে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সোমবার (১২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম।

ডিবিএ সভাপতি বলেন, ডিএসইর চেয়ারম্যান পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই ম্যানেজমেন্টের ওপর অযাচিত হস্তক্ষেপ করছেন। তার এ ধরনের কোন ক্ষমতা নেই। আমরা ডিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের ইমিডিয়েটলি অপসারণের দাবি জানাচ্ছি।

এ সময় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) দ্রুত সংস্কার দাবি করেন ডিবিএ সভাপতি।

তিনি বলেন, বিএসইসিতে কমিশনারদের মতো অনেক অসৎ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এই কমিশনে কমিশনারদের মতো অসৎ কর্মকর্তা- কর্মচারীদের শাস্তির আওতায় আনতে হবে। এজন্য পুরো কমিশন পুনর্গঠন করতে হবে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে শেয়ারবাজারে অনিয়মের শেষ নেই। বলে শেষ করা যাবে না। এরমধ্যে উল্ল্যেখযোগ্য অনিয়ম করা হয়েছে- আইপিও, রাইট শেয়ার, ওটিসি থেকে এসএমইতে স্থানান্তর, ফ্লোর প্রাইস ও বিএসইসিতে ১২৭ জন নিয়োগ।

ডিবিএ সভাপতি বলেন, ডিএসইর পর্ষদেও পরিবর্তন আনতে হবে। বিশেষ করে যাদের রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com