1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক থেকে মাসে তিনবারের বেশি নগদ টাকা উত্তোলন করলে অতিরিক্ত ফি আদায়ের প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। একই সঙ্গে ব্যাংকিংয়ের ১৪টি সেবায় নতুন ফি চালু ও বিদ্যমান কয়েকটি সেবার চার্জ বাড়ানোরও সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া এবিবির প্রস্তাবে বলা হয়েছে, একজন গ্রাহক মাসে তিনবারের বেশি নগদ টাকা উত্তোলন করলে প্রতিবার ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ফি আদায় করা যেতে পারে।

এছাড়া স্থগিত (ডরম্যান্ট) ব্যাংক হিসাব পুনরায় সচল করতে ৫০০ টাকা ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ঋণ প্রক্রিয়াকরণ (লোন প্রসেসিং) ফিও বর্তমানের তুলনায় প্রায় চারগুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এবিবি আরও ১৪টি ব্যাংকিং সেবায় নতুন ফি আরোপের প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বরং ব্যাংকগুলোকে সেবার মান উন্নয়ন ও ঋণ বিতরণ বাড়িয়ে আয় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‌‘গ্রাহকদের ওপর বিভিন্ন ধরনের অতিরিক্ত ফি বা চার্জ আরোপ করলে সাধারণ মানুষের মধ্যে ব্যাংকের প্রতি অনীহা তৈরি হতে পারে। তাই এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ব্যাংক অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।’

অন্যদিকে ব্যাংকগুলোর দাবি, বিভিন্ন ব্যাংকিং সেবার বিপরীতে ফি নেওয়া আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি স্বাভাবিক চর্চা এবং পরিচালন ব্যয় বৃদ্ধির বাস্তবতায় এসব প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com