1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মুনাফা বেড়েছে আট বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স - Business Protidin
শিরোনাম :
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল টানা ২৫ বছর ধরে বার্ষিক বাজেট ঘাটতির মুখে যুক্তরাষ্ট্র বন্ধের ঝুঁকিমুক্ত চার প্রতিষ্ঠান, সাতটিকে ঘাটতি পুরণের সুযোগ কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ছয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ব্রোকার হাউজের বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা ন্যাশনাল লাইফের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র ৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

মুনাফা বেড়েছে আট বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮টি বীমা কোম্পানির চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। ফলে এদিন ইপিএস প্রকাশ করা বীমা কোম্পানিগুলোর শতভাগই মুনাফায় প্রবৃদ্ধি অর্জন করেছে।

বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইপিএস বৃদ্ধির দিক থেকে শীর্ষে রয়েছে সিটি ইন্স্যুরেন্স। কোম্পানিটির ইপিএস ৬৬ শতাংশ বেড়ে ১.৬৩ টাকা থেকে ২.৭০ টাকায় উন্নীত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। কোম্পানিটির ইপিএস ৪৪ শতাংশ বেড়ে ০.৭৮ টাকা থেকে ১.১২ টাকায় দাঁড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ইপিএস ৩২ শতাংশ বেড়ে ০.৫৩ টাকা থেকে ০.৭০ টাকায় উন্নীত হয়েছে।

এছাড়া কর্ণফুলি ইন্স্যুরেন্সের ইপিএস ৩০ শতাংশ বেড়ে ১.১১ টাকা থেকে ১.৪৪ টাকা, নিটল ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ বেড়ে ০.৬৮ টাকা থেকে ০.৭৯ টাকা এবং পূরবী ইন্স্যুরেন্সের ৮ শতাংশ বেড়ে ০.৭৮ টাকা থেকে ০.৮৪ টাকায় পৌঁছেছে। ইস্টার্ন ইন্স্যুরেন্সের ইপিএস ৭ শতাংশ বেড়ে ১.৬৯ টাকা থেকে ১.৮১ টাকা হয়েছে। আর স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ইপিএস ১ শতাংশ বেড়ে ১.৩৫ টাকা থেকে ১.৩৭ টাকায় উন্নীত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com