1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারপ্রতি ৫০ টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা ম্যারিকোর - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

শেয়ারপ্রতি ৫০ টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা ম্যারিকোর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ বা শেয়ারপ্রতি ৫০ টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ৩০ জুন পর্যন্ত ৩ মাসের সময়ের ব্যবসার উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ম্যারিকোর ৩ মাসে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৪.১২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একইসময়ে হয়েছিল ৬১.৭৭ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ৭.৬৫ টাকা বা ১২ শতাংশ।

গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৬.১৪ টাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com