1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গ্যাস-বিদ্যুৎ সংকটে বন্ধ ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা - Business Protidin
শিরোনাম :
জুয়া-হুন্ডি ঠেকাতে আরও ১৪ হাজার অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ রহিমা ফুডের শেয়ার কারসাজির প্রমাণ পেয়েছে ডিএসই গ্যাস-বিদ্যুৎ সংকটে বন্ধ ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা গ্যাস বিলের ৯৮১ কোটি টাকা আত্মসাৎ ইউনাইটেড পাওয়ারের, সত্যতা পেয়েছে দুদক ডিজিটাল লেনদেন বাড়লেও নগদ টাকার ব্যবহার কমেনি ছোট ঋণেও বাড়ছে খেলাপি, এক বছরে বেড়েছে প্রায় ২৪ লাখ গ্রাহক বিকেএসপির তিন শিক্ষার্থীর ৩ লাখ টাকার দাবী পরিশোধ করল ন্যাশনাল লাইফ ডিজিটাল বীমা সেবায় নতুন যুগে পদার্পণ জেনিথ লাইফের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫ শতাংশ কর প্রণোদনা: এনবিআর ডিএসইর কর্মকর্তাদের অযৌক্তিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন

গ্যাস-বিদ্যুৎ সংকটে বন্ধ ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা। ডিবিএল গ্রুপের পক্ষ থেকে সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানানো হয়।

গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণায় ২৫ হাজার শ্রমিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মাসে রপ্তানি ৪০ মিলিয়ন ডলার। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম বহুমুখী শিল্পগোষ্ঠী। যার কার্যক্রম পোশাক, বস্ত্র, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ঔষধশিল্প, ড্রেজিং, খুচরা ব্যবসা এবং ডিজিটাল রূপান্তর সেবা পর্যন্ত বিস্তৃত।

জানা যায়, এই গ্রুপের ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানি রয়েছে, মতিন স্পিনিং মিলস পিএলসি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com