1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গুজবের বিরুদ্ধে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি - Business Protidin
শিরোনাম :
বন্ধ হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণের বিশেষায়িত প্রতিষ্ঠান বিএএসএম ডিএসইতে চাকরিচ্যুতি বৈধ বলছে কর্তৃপক্ষ, পুনর্বহালের দাবি ভুক্তভোগীদের গুজবের বিরুদ্ধে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন বেড়ে ৩ হাজার কোটি টাকা সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক প্রোটেক্টিভ লাইফে হেড অব ইন্ডিভিজুয়াল বিজনেসের দায়িত্ব পেলেন আব্দুল মান্নান সরকার জুয়া-হুন্ডি ঠেকাতে আরও ১৪ হাজার অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ রহিমা ফুডের শেয়ার কারসাজির প্রমাণ পেয়েছে ডিএসই গ্যাস-বিদ্যুৎ সংকটে বন্ধ ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা গ্যাস বিলের ৯৮১ কোটি টাকা আত্মসাৎ ইউনাইটেড পাওয়ারের, সত্যতা পেয়েছে দুদক

গুজবের বিরুদ্ধে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে গুজব বা অননুমোদিত তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একই সঙ্গে স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিদের বিদ্যমান আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএসই জানিয়েছে, সব স্টক ডিলার, স্টক ব্রোকার এবং অনুমোদিত প্রতিনিধিদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার অ্যান্ড অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) রুলস, ২০০০-এর দ্বিতীয় তফসিলে বর্ণিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ডিএসই আরও জানিয়েছে, কেউ যদি ডিএসইর নাম ব্যবহার করে গুজবভিত্তিক তথ্য ছড়ায়, তবে কপিরাইট আইন, ২০০০ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ডিএসই স্পষ্ট করেছে, তারা কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বাজারসংক্রান্ত তথ্য প্রকাশ করে না। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লিংকডইনসহ কোনো অননুমোদিত উৎসের তথ্যের ওপর নির্ভর না করার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে বিএসইসি বিনিয়োগকারীদের উদ্দেশে জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগের আগে বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান, তথ্য ও অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। বিনিয়োগ থেকে লাভ বা লোকসান—উভয়ের দায়-দায়িত্ব বিনিয়োগকারীর নিজের। তাই মৌলভিত্তিক বিশ্লেষণ ও যথাযথ তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিএসইসি আরও বলেছে, শেয়ার লেনদেনের সময় কোনো ধরনের গুজবে কান দেওয়া উচিত নয়। কারণ গুজবের ভিত্তিতে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। পাশাপাশি গুজব ছড়ানোও আইনত দণ্ডনীয় অপরাধ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com