1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অস্বাভাবিক বাড়ছে জিবিবি পাওয়ারের শেয়ার দর, ডিএসইর সতর্কবার্তা - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

অস্বাভাবিক বাড়ছে জিবিবি পাওয়ারের শেয়ার দর, ডিএসইর সতর্কবার্তা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ছে। উত্থানের বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে।

এ বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে ডিএসই।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসসি জানিয়েছে, তারা কোম্পানির কাছে সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি দেয়। ওই চিঠির জবাবে জিবিবি পাওয়ার জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। অর্থাৎ, তাদের জানা মতে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, যা সাম্প্রতিক সময়ে শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ হতে পারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই জিবিবি পাওয়ারের শেয়ারদর ছিল ৮ টাকা ২০ পয়সা। মাত্র পাঁচ কার্যদিবসের ব্যবধানে, ৪ আগস্ট তা বেড়ে ১১ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৪ শতাংশ।

অন্যদিকে কোম্পানিটির মৌলভিত্তিক আর্থিক চিত্র খুব বেশি শক্তিশালী নয়। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩৫ পয়সা লোকসান করে। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয় ১১ পয়সা। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯ পয়সা।

উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের পরিশোধিত মূলধন ১০১ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৭ দশমিক ৯৯ শতাংশ শেয়ার।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com