1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মাশরুর রিয়াজকে চান না বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা - Business Protidin
শিরোনাম :
“জীবন বিমা: আস্থার সংকট থেকে টেকসই সংস্কারের সন্ধানে” দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন বীমা খাতে অনিয়মে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর আইপিও ও মিউচুয়াল ফান্ড বিধিমালায় বড় সংস্কার আসছে: বিএসইসি চেয়ারম্যান সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী “বাংলাদেশের জীবন বিমা শিল্প: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ‘তিন স্তম্ভ’ উদ্যোগের নতুন দিগন্ত” শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে মামলা করবে সরকার ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের কার্যক্রম স্থগিত আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল

মাশরুর রিয়াজকে চান না বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে ড. এম. মাসরুরকে চান না প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ারবাজার নিয়ে দক্ষতার ঘাটতি ও সালমান এফ রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাসহ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে চান না।

বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত এক সভায় এমনটি জানায় নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। যে সভায় মাসরুর রিয়াজকে চেয়ারম্যান হিসেবে চান না কিনা এমন প্রস্তাবে উপস্থিত প্রায় সবাই হাত তুলে অসম্মতি জানিয়েছেন।

বিএসইসির ওইসভা শুরুর আগে উপসচিব ফরিদা ইয়াসমিন সাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে মাসরুর রিয়াজকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহি পরিচালক ওঅফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি মো, সাইফুর রহমান। এতে নির্বাহি পরিচালক মাহবুবের রহমান চৌধুরী, কামরুল আনাম খান, রেজাউল করিমসহ নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক, উপ-পরিচালক ও সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মাসরুর রিয়াজের নিয়োগ বিষয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রতিক্রিয়া ছিল – তিনি শিবলী সাহেবের ঘনিষ্ঠ ছিলেন। বিএসইসির রোড শোগুলোতে অংশ নিয়েছেন। শিবলী সাহেবের নানা বিতর্কিত পলিসির সমর্থকও ছিলেন। আর সালমান এফ রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি অনেকেই জানে। যাদের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। যাকে কমিশনে যোগদানকে কর্মচারীরা স্বাগত জানাবে না। যার নিয়োগের প্রজ্ঞাপনকে বাতিল করার দাবি সভায় তোলা হয়।

তাদের দাবি, মাসরুর রিয়াজ সামষ্টিক অর্থনীতি বিষয়ে অগাধ জ্ঞান রাখেন। তবে শেয়ারবাজারকে নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট দক্ষতা ও যোগ্যতা রাখেন না। তিনি সরকারের বিভিন্ন প্রকল্পের গবেষণার কাজ নিজের প্রতিষ্ঠানের জন্য পেতে সরকারের প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা ও সম্পর্ক রেখেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com