1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অনিয়ম ও আমানত ফেরতে ব্যর্থতায় সংকুচিত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাত - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

অনিয়ম ও আমানত ফেরতে ব্যর্থতায় সংকুচিত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বহু বছরের অনিয়ম, ঋণ জালিয়াতি ও আমানত ফেরতে ব্যর্থতার কারণে দেশের আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাত ক্রমেই সংকুচিত হচ্ছে। উচ্চ সুদে আমানত সংগ্রহের চেষ্টা করেও নতুন আমানত বাড়ছে না, পাশাপাশি ঋণ বিতরণও কমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্স—এই পাঁচটি সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠান অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে। ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট আমানত প্রায় ১৩ হাজার ৩০ কোটি টাকা, যার মধ্যে ব্যক্তি আমানত ৩ হাজার ৩ কোটি টাকা।

চলতি বছরের মার্চ শেষে এনবিএফআই খাতের মোট আমানত দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৫৯ কোটি টাকা এবং মোট ঋণ কমে হয়েছে ৭৮ হাজার ৪২৫ কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, দুর্বল প্রতিষ্ঠান পুনর্গঠন ও অবসায়নের উদ্যোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তবে দীর্ঘমেয়াদে আস্থা ফেরাতে সুশাসন, জবাবদিহি এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com