1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রশাসক প্রত্যাহার, ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংকে - Business Protidin
শিরোনাম :
৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রশাসক প্রত্যাহার, ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংকে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চরম আর্থিক সংকট মোকাবিলায় একীভূত হওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের সার্বিক নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার প্রক্রিয়ায় নতুন আরেকটি অগ্রগতি হলো। এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর তৃতীয় ব্যাংক হিসেবে আজ ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক’ তুলে দেওয়া হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

রোববার (০৯ আগস্ট) চিঠি দিয়ে বিষয়টি ব্যাংকটিকে অবহিত করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) এবং এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হস্তান্তরের মাধ্যমে পাঁচটির মধ্যে মোট তিনটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে যাবে। খুব দ্রুততম সময়ের মধ্যে বাকি দুটি ব্যাংক থেকেও পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিগত সরকারের আমলে এক্সিম ব্যাংক ছিল নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে, আর ফার্স্ট সিকিউরিটি ইসলামীসহ বাকি ব্যাংকগুলো ছিল বিতর্কিত এস আলম গ্রুপের দখলে।

চরম আর্থিক বিপর্যয় ও আমানতকারীদের আস্থা সংকটের মুখে অন্তর্বর্তীকালীন সরকার এ পাঁচটি ব্যাংককে একত্রিত করে ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকগুলো একীভূত হলেও প্রযুক্তিগত সমন্বয় পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। আইটি ব্যবস্থা এক না হওয়া পর্যন্ত পুরনো নামেই আন্তর্জাতিক বাণিজ্য ও নস্ট্রো হিসাবের লেনদেন পরিচালিত হচ্ছে। প্রযুক্তিগত একীকরণ সম্পন্ন হলেই পাঁচ ব্যাংকের পৃথক পরিচিতি মুছে গিয়ে একক নামে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com