1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মূল ব্যাংকিং ব্যবসায় পিছিয়ে যমুনা ব্যাংক, বিনিয়োগে ভর করে স্বস্তি - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

মূল ব্যাংকিং ব্যবসায় পিছিয়ে যমুনা ব্যাংক, বিনিয়োগে ভর করে স্বস্তি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মূল ব্যাংকিং ব্যবসায় বড় ধরনের দুর্বলতার মধ্যেও বিনিয়োগ ও অন্যান্য আয় দিয়ে মুনাফা বাড়িয়েছে বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি। ২০২৫ সালের আর্থিক হিসাব বিশ্লেষণে দেখা যায়, এক বছরে ব্যাংকটির নিট সুদ আয় ৯০ শতাংশ কমে ৩২ কোটি ৯৭ লাখ টাকায় নেমেছে। অথচ একই সময়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হয়েছে ৬১০ কোটি ২৮ লাখ টাকা।

২০২৪ সালে ব্যাংকটির নিট সুদ আয় ছিল ৩৩৫ কোটি ৫৫ লাখ টাকা। অন্যদিকে, বিনিয়োগ ৫৮ শতাংশ বেড়ে ২০২৫ সালে ২০ হাজার ১৯৮ কোটি ৬১ লাখ টাকায় দাঁড়িয়েছে। ফলে বিনিয়োগ আয় ৩৮ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ২৮০ কোটি ৬৬ লাখ টাকা।

এ ছাড়া কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ থেকে ৪৪৫ কোটি ৯৫ লাখ এবং অন্যান্য পরিচালন খাত থেকে ১৪৪ কোটি ৫৬ লাখ টাকা আয় করেছে ব্যাংকটি। এসব আয়ের ওপর ভর করে ২০২৫ সালে নিট মুনাফা হয়েছে ৫৫৭ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের বছরের ২৭৯ কোটি ৪০ লাখ টাকার প্রায় দ্বিগুণ।

এদিকে, ২০২৫ সালে ব্যাংকটির মোট পরিচালন ব্যয় ছিল ৯৯৪ কোটি ২৩ লাখ টাকা। এর সঙ্গে ঋণের বিপরীতে সঞ্চিতি ব্যয় হয়েছে ২১৫ কোটি ৬৩ লাখ টাকা।

গত ৩১ ডিসেম্বর ব্যাংকটির ঋণ ছিল ১৫ হাজার ৮৮৬ কোটি ২৮ লাখ টাকা। বিপরীতে আমানত ছিল প্রায় ৩৬ হাজার ৩২ কোটি টাকা। এর মধ্যে ফিক্সড ডিপোজিট ছিল ১৭ হাজার ৯০০ কোটি ১২ লাখ টাকা।

আর্থিক হিসাব বিশ্লেষণে দেখা যায়, ঋণ ও আমানতনির্ভর মূল ব্যবসার আয় কমলেও বিনিয়োগনির্ভর আয় বৃদ্ধির মাধ্যমে মুনাফা ধরে রেখেছে ব্যাংকটি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com