1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং: বেসরকারি কোম্পানির জন্য সুখবর - Business Protidin
শিরোনাম :
বড় লোকসানে ট্রাম্পের মালিকানাধীন মিডিয়া কোম্পানিগুলো শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং: বেসরকারি কোম্পানির জন্য সুখবর আইপিডিসির খেলাপি ঋণ বেড়েছে, কমেছে মূল ঋণ ব্যবসার আয় মূল ব্যাংকিং ব্যবসায় পিছিয়ে যমুনা ব্যাংক, বিনিয়োগে ভর করে স্বস্তি ফারইস্ট লাইফকে ৩৩১০ কোটি টাকা পরিশোধে আইডিআরএ’র সাত নির্দেশনা বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রশাসক প্রত্যাহার, ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংকে দেশের বন্ডবাজার চাঙা করতে নতুন উদ্যোগ চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা ও রেজল্যুশন কার্যক্রম শুরু বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন

শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিং: বেসরকারি কোম্পানির জন্য সুখবর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়ার বাইরে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্তির সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে ইক্যুইটি সিকিউরিটিজ সরাসরি তালিকাভুক্তির প্রয়োজনীয় আইনগত কাঠামো পর্যালোচনা ও প্রণয়নে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ মূলত রাষ্ট্রায়ত্ত কোম্পানির জন্য সীমিত। বিএসইসির নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বেসরকারি কোম্পানির জন্যও পুঁজিবাজারে প্রবেশের বিকল্প পথ তৈরি হতে পারে।

বিএসইসি সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন কমিশনার মো. নাফীজ আল তারিক, নির্বাহী পরিচালক মো. আবুল কালাম, অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির এবং অতিরিক্ত পরিচালক মো. ইকবাল হোসাইন। কমিটির দাপ্তরিক কার্যক্রমে সহায়তা করবেন সহকারী পরিচালক বিভাস ঘোষ।

কমিটিকে আদেশ জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, নতুন কাঠামোয় ডাইরেক্ট লিস্টিংয়ের জন্য কোন কোম্পানিকে যোগ্য বিবেচনা করা হবে, শেয়ারের মূল্য কীভাবে নির্ধারণ হবে, কত শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ কীভাবে সুরক্ষিত হবে, তা নির্ধারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

ডাইরেক্ট লিস্টিং হলো প্রচলিত আইপিও প্রক্রিয়া ছাড়াই নির্দিষ্ট শর্তে কোনো কোম্পানির শেয়ার সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার ব্যবস্থা। এতে কোম্পানির জন্য পুঁজিবাজারে প্রবেশের একটি বিকল্প পথ তৈরি হয়। তবে এ ব্যবস্থায় কোম্পানি নির্বাচন ও শেয়ারের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

এর আগে ডিএসই বেসরকারি ও বহুজাতিক কোম্পানির জন্য ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ তৈরি, কোম্পানি পরিদর্শনে কমিশনের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া এবং দীর্ঘদিন নিষ্ক্রিয় ও নিয়ম না মানা কোম্পানিকে ডিলিস্টিংয়ের আওতায় আনার প্রস্তাব দিয়েছিল।

বিএসইসির নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে শক্তিশালী মৌলভিত্তির বেসরকারি কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজারে আসার সুযোগ বাড়তে পারে। একই সঙ্গে নতুন ব্যবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কঠোর যোগ্যতা ও প্রকাশ সংক্রান্ত শর্ত নির্ধারণই হবে বড় চ্যালেঞ্জ।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, ডাইরেক্ট লিস্টিংয়ের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিদ্যমান আইনগত কাঠামো পর্যালোচনা করে বিভিন্ন প্রস্তাব দেবে। এরপর সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com