1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ঋণের সুযোগ - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ঋণের সুযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে কোনো জামানত ছাড়াই ৪ থেকে ৬ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে।

প্রাথমিকভাবে দেশের ৫০০টির বেশি উপজেলা থেকে যাচাই-বাছাই করে অন্তত ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতাদের বৈঠকে এ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন জানান, সময়মতো ঋণের কিস্তি পরিশোধ ও ব্যবসার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে উদ্যোক্তারা ব্যাংকের সিএসআর তহবিল থেকে ঋণের সমপরিমাণ অর্থ পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ পাবেন।

মৎস্য, প্রাণিসম্পদ, খাদ্য উৎপাদন, হস্তশিল্পসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এ কর্মসূচির আওতায় আসতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com