1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জেনেক্সের শেয়ার বিক্রিতে আদনান ইমামের ওপর নিষেধাজ্ঞা, দুই বিও'র শেয়ার বিক্রি বন্ধ - Business Protidin
শিরোনাম :
মিউচুয়াল ফান্ডে পাঁচ বছরে অনিয়ম ৫৮৯ কোটি টাকা ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রেকর্ড ৪ লাখ কোটি টাকা জেনেক্সের শেয়ার বিক্রিতে আদনান ইমামের ওপর নিষেধাজ্ঞা, দুই বিও’র শেয়ার বিক্রি বন্ধ মার্জিন ঋণে বড় পরিবর্তন: ইক্যুইটি ২৫ শতাংশের নিচে নামলেই ফোর্স সেল ডুপ্লিকেট সার্ভার বন্ধে ৬ সপ্তাহের আল্টিমেটাম আইডিআরএ’র বন্ধ সরকারি কারখানায় ১৪ শিল্পগোষ্ঠীর ৮৬ বিনিয়োগ প্রস্তাব গ্যাসের চাহিদার ২৯% পাচ্ছে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানায় ৩৮%: সিপিডি সানলাইফ কিনেও গ্রীন ডেল্টার লোকসান ৩৪৫ কোটি টাকা হরমুজ নিয়ে অনিশ্চয়তা, ৯০ ডলারের পথে জ্বালানি তেলের দাম ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম তদন্তে বিএসইসি

জেনেক্সের শেয়ার বিক্রিতে আদনান ইমামের ওপর নিষেধাজ্ঞা, দুই বিও’র শেয়ার বিক্রি বন্ধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের দুটি বিও হিসাবে ডেবিট লেনদেন স্থগিত করেছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। ফলে ওই দুই হিসাবে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রি বা অন্যত্র হস্তান্তর করতে পারবেন না তিনি।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএফআইইউ গত ২১ জুলাই বিএসইসিকে পাঠানো চিঠিতে আদনান ইমামের নিয়ন্ত্রণাধীন জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিতে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে গত ৪ আগস্ট সিডিবিএলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসএফএম সিকিউরিটিজ ও সিটি ব্রোকারেজে থাকা আদনান ইমামের দুটি সক্রিয় লিংক বিও হিসাবে জেনেক্স ইনফোসিসের শেয়ার রয়েছে। এই দুই হিসাবের ডেবিট লেনদেন স্থগিত করা হয়েছে। আদনানের প্রাইম ব্যাংক সিকিউরিটিজ ও লংকাবাংলা সিকিউরিটিজেও বিও হিসাব রয়েছে। তার চারটি বিও হিসাবের মধ্যে তিনটি সক্রিয় এবং একটি আগে বন্ধ করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক আবুল কালাম জানিয়েছেন, বিএফআইইউর অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আদনান ইমামের বিও হিসাব থেকে জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিএফআইইউর অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, আদনান ইমামের নামে যুক্তরাজ্যে ১৬টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। প্রতিবেদনে এসব সম্পদ দেশে থেকে পাচার করা অর্থে গড়ে তোলার অভিযোগ তুলে ধরা হয়েছে।

এ ছাড়া আদনানের প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে নেওয়া ঋণের অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিকে ইউসিবি থেকে ৩১৫ কোটি ২০ লাখ টাকার ফান্ডেড ও নন-ফান্ডেড সুবিধা দেওয়া হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, ঋণের অর্থের একটি অংশ ব্যবসায়িক কাজে ব্যবহার না হয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর, পুরোনো ঋণ সমন্বয় এবং পুনঃতফসিলের ডাউনপেমেন্টে ব্যবহারের অভিযোগ রয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ আড়াল করারও অভিযোগ উঠে এসেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com