1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রেকর্ড ৪ লাখ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
মিউচুয়াল ফান্ডে পাঁচ বছরে অনিয়ম ৫৮৯ কোটি টাকা ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রেকর্ড ৪ লাখ কোটি টাকা জেনেক্সের শেয়ার বিক্রিতে আদনান ইমামের ওপর নিষেধাজ্ঞা, দুই বিও’র শেয়ার বিক্রি বন্ধ মার্জিন ঋণে বড় পরিবর্তন: ইক্যুইটি ২৫ শতাংশের নিচে নামলেই ফোর্স সেল ডুপ্লিকেট সার্ভার বন্ধে ৬ সপ্তাহের আল্টিমেটাম আইডিআরএ’র বন্ধ সরকারি কারখানায় ১৪ শিল্পগোষ্ঠীর ৮৬ বিনিয়োগ প্রস্তাব গ্যাসের চাহিদার ২৯% পাচ্ছে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানায় ৩৮%: সিপিডি সানলাইফ কিনেও গ্রীন ডেল্টার লোকসান ৩৪৫ কোটি টাকা হরমুজ নিয়ে অনিশ্চয়তা, ৯০ ডলারের পথে জ্বালানি তেলের দাম ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম তদন্তে বিএসইসি

ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রেকর্ড ৪ লাখ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঋণ বিতরণে ধীরগতি ও খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রেকর্ড উচ্চতায় উঠেছে। গত জুন শেষে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা। মে শেষে যা ছিল ৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা। অর্থাৎ, এক মাসে বেড়েছে ৭১ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুনে উদ্বৃত্ত তারল্য ছিল ২ লাখ ৮৩ হাজার ৬৪০ কোটি টাকা। এদিকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৪৭ শতাংশে।

ব্যাংকাররা বলছেন, গ্যাস-বিদ্যুৎ সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশে উদ্যোক্তাদের বিনিয়োগ চাহিদা কমেছে। খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলোও নতুন ঋণ বিতরণে সতর্ক রয়েছে। ফলে অতিরিক্ত অর্থের বড় অংশ ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে ব্যাংকগুলো।

কেন্দ্রীয় ব্যাংক ঋণের চাহিদা বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং নীতি সুদহার কমালেও এখন পর্যন্ত প্রত্যাশিত সাড়া মেলেনি। বিনিয়োগের চাহিদা না বাড়লে শিল্প উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যাংকাররা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com