1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল হুদা - Business Protidin
শিরোনাম :
দফায় দফায় সময় বাড়ালেও ৬২ শতাংশ টিআইএনধারী রিটার্ন দেয়নি অগ্নি বীমার দাবি নিষ্পত্তিতে অডিট রিপোর্ট নিয়ে মতবিরোধ অনিয়ম ও আমানত ফেরতে ব্যর্থতায় সংকুচিত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাত বিশ লাখ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করল প্রোটেক্টিভ ইসলামী লাইফ অস্বাভাবিক বাড়ছে জিবিবি পাওয়ারের শেয়ার দর, ডিএসইর সতর্কবার্তা বন্ধ হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণের বিশেষায়িত প্রতিষ্ঠান বিএএসএম ডিএসইতে চাকরিচ্যুতি বৈধ বলছে কর্তৃপক্ষ, পুনর্বহালের দাবি ভুক্তভোগীদের গুজবের বিরুদ্ধে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন বেড়ে ৩ হাজার কোটি টাকা সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল হুদা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বিজনেস প্রতিদিন ডেস্ক: রূপালী ব্যাংক পিএলসির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে। অভিজ্ঞ এই ব্যাংকারকে ৩ বছরের জন্য রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।

কেন্দ্রীয় ব্যাংকে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নজরুল হুদা বিভিন্ন আন্তজার্তিক সংস্থায় প্রেষণে কাজ করেছেন এবং মালদ্বীপ মনিটারি অথরিটির উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com