1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর - Business Protidin
শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংক: ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ছয় হাজার কোটি টাকা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ডিএসইর কর্মকর্তাদের নিয়োগ ও শেয়ার লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে: প্রধানমন্ত্রী লাইফ বীমার সিইওদের সনদ ও নিয়োগের তথ্য যাছাই করবে আইডিআরএ ‘দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল নজরদারির কারণে শেয়ারবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে’ মার্জিন ঋণে বড় পরিবর্তন, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক পুঁজিবাজার সংস্কারে ১৮০ দিনে সরকারের নানা উদ্যোগ ব্যাংক ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চাকরি বিধি লঙ্ঘনের দায়ে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া পাঁচ কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে অবনমন করা হয়েছে বেতন।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এর আগে গত ২৩ জুলাই তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে কারণ দর্শানোর নোটিস জারি করেছিল কমিশন।

বিএসইসি সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরের শাস্তির তালিকায় রয়েছেন— সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক রাশেদুল আলম, উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান, সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ।

অন্যদিকে বেতন অবনমনের শাস্তি পেয়েছেন সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পী। এর আগে চলতি বছরের শুরুতে পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বিএসইসি।

এর আগে দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয় চরম ক্ষোভ। এ নিয়ে কর্মকর্তা ও চেয়ারম্যান-কমিশনারদের মধ্যে অবরুদ্ধ হওয়ার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com