1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপের নির্দেশনা অর্থ উপদেষ্টার - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপের নির্দেশনা অর্থ উপদেষ্টার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি ঘোড়ার লাগাম টানার মতো নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যৌক্তিক সময় লাগবে।

বুধবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে মূল্যস্ফীতি সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ান হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলনে, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বস্তিদায়ক রিজার্ভ রেখে বাকিটা দিয়ে আমদানিতে ব্যয় করা হবে। আমদানি পণ্যের ঘাটতি আছে। যতটুকু করা সম্ভব আমদানি করা হবে।

ব্যাংক একীভূত প্রসঙ্গে গভর্নর বলেন, এটি দেখে শুনে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com