1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নে ৪১ হাজার কোটি টাকার তহবিল, ৭ ব্যাংকের সঙ্গে চুক্তি - Business Protidin
শিরোনাম :
অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নে ৪১ হাজার কোটি টাকার তহবিল, ৭ ব্যাংকের সঙ্গে চুক্তি ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, সময় বাড়ল ৯০ কার্যদিবস ১৫০ কোটি টাকা তুলেও সংকটে এস্কয়ার নিট উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক চাঁদপুর পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ ছাড়াল দেড় লাখ কোটি টাকা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ডিএসইর কর্মকর্তাদের নিয়োগ ও শেয়ার লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে: প্রধানমন্ত্রী

অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নে ৪১ হাজার কোটি টাকার তহবিল, ৭ ব্যাংকের সঙ্গে চুক্তি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ঘোষিত বিভিন্ন অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নে ৪১ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অর্থ উৎপাদনশীল ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতে প্রবাহ নিশ্চিত করতে সাতটি ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি সই হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ ও সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের তারল্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় মোট ৬০ হাজার কোটি টাকার সমন্বিত অর্থায়ন উদ্যোগের আওতায় ব্যাংকগুলোর তহবিল থেকে ৪১ হাজার কোটি টাকার বিভিন্ন অর্থায়ন প্যাকেজ গঠন করা হয়েছে।

এই ৪১ হাজার কোটি টাকা পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ক্ষুদ্র শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক্-অর্থায়ন স্কিমের আওতায় ২০ হাজার কোটি টাকা রাখা হয়েছে। চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় রয়েছে ৫ হাজার কোটি টাকা।

এ ছাড়া রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৩ হাজার কোটি টাকা, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও পোলট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিমে ১০ হাজার কোটি টাকা এবং দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনের লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান এবং অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা চুক্তিতে সই করেন।

প্রাথমিকভাবে চুক্তিতে অংশ নেওয়া ব্যাংকগুলো হলো—সোনালী ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ অর্থায়নের গুরুত্ব ও এর নানা দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ব্যাংকগুলোর তহবিল থেকে ৪১ হাজার কোটি টাকা উৎপাদনশীল ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতে প্রবাহিত করার পাশাপাশি প্রাক্-অর্থায়ন ও পুনঃঅর্থায়নের মাধ্যমে তুলনামূলক সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নে অংশ নেওয়া ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে উৎপাদন ও বিনিয়োগ বাড়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ এবং খাদ্যনিরাপত্তা জোরদারে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com