1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামি ব্যাংকগুলোর আমানত কমেছে ৪,২০১ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

ইসলামি ব্যাংকগুলোর আমানত কমেছে ৪,২০১ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পূর্ণাঙ্গ ইসলামি ধারার ১০টি ব্যাংকে এক বছরে আমানত কমেছে ৪ হাজার ২০১ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে এসব ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৮৭৮ কোটি টাকা। এক বছর আগে ছিল ৩ লাখ ৯৩ হাজার ৭৯ কোটি টাকা।

আমানত কমার প্রধান কারণ হিসেবে পাঁচটি দুর্বল ইসলামি ব্যাংকের একীভূত হওয়ার প্রক্রিয়া এবং এসব ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার সংকটকে দায়ী করা হচ্ছে। এসব ব্যাংকে আমানতকারীদের টাকা আটকে থাকার আশঙ্কায় অনেকে নতুন করে টাকা রাখছেন না, বরং আমানত তুলে নিচ্ছেন।

একই সময়ে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয়ও কমেছে। ২০২৬ সালের জুনে এসব ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের ৬০ কোটি ডলারের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮৪ শতাংশ কম।

তবে আমানত কমলেও বিনিয়োগ বেড়েছে। জুন শেষে ইসলামি ব্যাংকগুলোর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ১৪১ কোটি টাকা, যা এক বছরের ব্যবধানে ৩ দশমিক ৫৭ শতাংশ বেশি। একই সময়ে ব্যাংকগুলোতে কর্মীর সংখ্যা কমেছে ৩ হাজার ৮৫৬ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com