1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ২৭টি ডিলের বিপরীতে ১৪১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে তিনটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। শিগগিরই চট্টগ্রাম দুদক কার্যালয়ে মামলা দায়ের করা হবে। এসব মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রীসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

দুদক সূত্র জানায়, এর আগে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক ও ইউসিবির বিভিন্ন শাখা থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। এসব মামলায় তাঁর পরিবারের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী এবং ব্যাংকের সাবেক কর্মকর্তা-কর্মচারীদেরও আসামি করা হয়েছে।

সাইফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করছে দুদকের একটি বিশেষ দল। এ পর্যন্ত তাঁর সংশ্লিষ্টতায় ৩০টি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com