1. baiozidkhan@gmail.com : admin_bizp :
যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ'র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ২৫ মিলিয়ন ডলার ফেরত আনতে নিষ্ক্রিয়তার অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কর্মকর্তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।

একই সঙ্গে অর্থ স্থানান্তর ও অর্থপাচারের অভিযোগে দুদকে করা একটি আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. হামিদুর রহমান নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

রিটে বলা হয়েছে, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শওকতের নামে ২৫ মিলিয়ন ডলারের অঘোষিত অর্থের সন্ধান পায়। সন্দেহজনক লেনদেনটি সাময়িকভাবে আটকে রেখে বিএফআইইউকে জানানো হলেও নির্ধারিত সময়ে বাংলাদেশ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে অর্থটি দুবাইয়ে স্থানান্তর করা হয়।

শওকত পরে বিদেশে থাকা অর্থ সম্পদ হিসেবে ঘোষণা করে ১৩৬ কোটি টাকা আয়কর এবং ৩০৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা দেন। তবে অর্থের উৎস ও বিদেশে নেওয়ার পদ্ধতি নিয়ে তদন্ত হয়নি বলে রিটে অভিযোগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com