1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা বাড়াতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষক পর্যায়ে ঋণের সুদহার ৮ শতাংশ থেকে কমিয়ে সর্বোচ্চ ৭ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর কৃষক বা গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সরল সুদে ঋণ দিতে হবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও মুনাফার হার ৭ শতাংশের বেশি হতে পারবে না।

পুনঃঅর্থায়ন নেওয়ার সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে ব্যাংকগুলোকে আসল ও সুদ বা মুনাফা পরিশোধ করতে হবে।

এ ছাড়া ৭ শতাংশের বেশি সুদ বা মুনাফা আদায় কিংবা অর্থের অপব্যবহার হলে অতিরিক্ত ২ শতাংশ হারে সুদ বা মুনাফা আরোপ করে তা এককালীন আদায়ের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কৃষকদের জানাতে ব্যাংকের শাখায় ৭ শতাংশ সুদে কৃষি ঋণ দেওয়ার তথ্যসংবলিত ব্যানার টাঙানোর নির্দেশও দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com