1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইডিআরএ'র উদ্যোগে ২,৫৪৯ গ্রাহক পেলেন বীমা দাবির ১৪.৫১ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

আইডিআরএ’র উদ্যোগে ২,৫৪৯ গ্রাহক পেলেন বীমা দাবির ১৪.৫১ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পলিসিধারীদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পলিসিধারীদের হাতে এসব দাবির চেক তুলে দেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

আইডিআরএর তথ্য অনুযায়ী, মোট ৯৪টি চেকের মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের এসব দাবি পরিশোধ করা হয়।

এর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১ হাজার ৩৫০ জন গ্রাহককে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫২৮ জনকে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৬২৪ জনকে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা পরিশোধ করেছে।

এ ছাড়া হোমল্যান্ড লাইফ ১৫ জন গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা, বায়রা লাইফ ৮ জনকে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, সানফ্লাওয়ার লাইফ ২০ জনকে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং গোল্ডেন লাইফ ৪ জনকে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা পরিশোধ করেছে।

অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে।

তিনি বলেন, পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

আইডিআরএ মনে করে, বীমা দাবি পরিশোধের মাধ্যমে পলিসিধারীদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থাও বাড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com