1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা - Business Protidin
শিরোনাম :

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় একজন তরুণ সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ ও ১০ লাখ টাকা অনুদান। ঋণের সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ এবং কোনো সহায়ক জামানত লাগবে না।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

প্রাথমিকভাবে ৮ জেলার ৬৪ উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। প্রতি উপজেলা থেকে ১০ জন করে ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। কৃষি, মৎস্য, পশুপালন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উদ্যোগ নেওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আগামী ১৬ সেপ্টেম্বর বিস্তারিত সার্কুলার জারি করবে। এরপর এক মাস আবেদন নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com