1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা - Business Protidin
শিরোনাম :

পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৯ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে অতিরিক্ত পরিচালক পদে পাঁচজন এবং যুগ্ম পরিচালক পদে ১৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএসইসির ১ হাজার ২৮তম কমিশন সভায় এসব কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন অনু দে, মোহাম্মদ জহিরুল হক, সৈয়দ মোহাম্মদ গোলাম মওলা, সুলতানা পারভিন ও মাহমুদা শিরিন।

এ ছাড়া উপপরিচালক থেকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শারহানা পারভিন, মো. আবদুস সালিম, জিয়াউন্নাহার শরীফ, মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, গৌর চন্দ্র সরকার, মোহাম্মদ আসিফ ইকবাল, এস এম আহসানুল কবির, মো. রফিকুন্নবী, মোহাম্মদ এমদাদুল হক, মো. শাহনওয়াজ, মো. সুলতান সালাহ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান, মো. সিরাজুল ইসলাম ও শাহরিয়ার পারভেজ।

বিএসইসি সূত্রে জানা গেছে, পদোন্নতির চিঠি পাওয়ার পর মঙ্গলবারই ১৯ কর্মকর্তা নতুন পদে যোগদান করেছেন। তবে তাদের নির্দিষ্ট দায়িত্ব ও কর্মপরিধি এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই দায়িত্ব বণ্টন করে পৃথক আদেশ জারি করা হবে।

সূত্র জানায়, এসব কর্মকর্তার পদোন্নতির ফলে ধারাবাহিকভাবে নিচের স্তরেও পদোন্নতির সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, কর্মকর্তা পদোন্নতি ও দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে বিএসইসির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট কমলে দায়িত্ব বণ্টনেও ভারসাম্য আসবে।

এর আগে, গত ১ সেপ্টেম্বর অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে ১৩ কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতি দেওয়া হয়। তারও আগে ১৮ আগস্ট পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদে তিন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল। এসব পদোন্নতির মধ্য দিয়ে বিএসইসিতে দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট কাটানোর প্রক্রিয়া শুরু হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com