1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পদত্যাগ করেছেন আইডিআরএ'র সদস্য তানজিনা ইসমাইল - Business Protidin

পদত্যাগ করেছেন আইডিআরএ’র সদস্য তানজিনা ইসমাইল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) তানজিনা ইসমাইল পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে তা গ্রহণ ও কার্যকরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, তানজিনা ইসমাইল ২০২৪ সালের ২ ডিসেম্বর আইডিআরএর সদস্য (আইন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ পদে কর্মরত ছিলেন। সরকারি তথ্য অনুযায়ী, তিন বছরের জন্য দেয়া এ নিয়োগের মেয়াদ ২০২৭ সালের ১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

এদিকে, সদস্য (আইন) পদে নতুন কাউকে নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com