1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইডিআরএ'র কার্যালয় স্থানান্তর: বছরে ব্যয় বাড়বে ১ কোটি ৭৬ লাখ টাকা - Business Protidin
শিরোনাম :
দুইটি ভুয়া সার্কুলারের বিষয়ে সতর্ক করল আইডিআরএ খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের আইডিআরএ’র কার্যালয় স্থানান্তর: বছরে ব্যয় বাড়বে ১ কোটি ৭৬ লাখ টাকা বাংলা কিউআর লেনদেন বেড়েছে ৫ গুণ, কমছে মার্চেন্ট চার্জ ৫ ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকার বন্ড অনুমোদন টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে ৫০ মিলিয়ন ডলার দেবে এডিবি বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি আমানত প্রবৃদ্ধিতে শীর্ষে পঞ্চম প্রজন্মের ব্যাংক ন্যাশনাল লাইফের ম্যানেজার কনফারেন্সে ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ অর্থ আত্মসাৎ ঠেকাতে শক্তিশালী ব্যাক অফিস সফটওয়্যার প্রয়োজন: বিএসইসির চেয়ারম্যান

আইডিআরএ’র কার্যালয় স্থানান্তর: বছরে ব্যয় বাড়বে ১ কোটি ৭৬ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান কার্যালয় রাজধানীর দিলকুশা থেকে আগারগাঁওয়ে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত স্থানান্তরে সংস্থাটির বার্ষিক অফিস পরিচালন ব্যয় প্রায় ১ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকা বা ২৯ দশমিক ৫ শতাংশ বাড়বে।

বর্তমানে দিলকুশার এসবিসি টাওয়ারে প্রায় ২৯ হাজার ৮৭৬ বর্গফুট জায়গার জন্য প্রতি বর্গফুটে মাসে ৭৮–৮০ টাকা ভাড়া দেওয়া হয়। প্রস্তাবিত আগারগাঁওয়ের আইডিবি ভবনে প্রায় ৩২ হাজার বর্গফুট জায়গার জন্য প্রতি বর্গফুটে মাসিক ১৩০ টাকা ভাড়া দিতে হবে। এতে শুধু ফ্লোর ভাড়াই বছরে প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা বাড়বে।

তবে নতুন ভাড়ার মধ্যে পার্কিং, পানি-পয়োনিষ্কাশন, নিরাপত্তা, কেন্দ্রীয় এসি রক্ষণাবেক্ষণ ও জেনারেটরের খরচ অন্তর্ভুক্ত থাকায় প্রকৃত অতিরিক্ত পরিচালন ব্যয় দাঁড়াবে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা।

এদিকে ৩২ হাজার বর্গফুটের কার্যালয়ের জন্য সরকারের অনাপত্তি চাওয়ার দুই দিনের মধ্যেই প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা খুঁজতে তিন সদস্যের কমিটি করেছে আইডিআরএ। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কমিটির সদস্য ও আইডিআরএর জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান।

আইডিআরএর নথি অনুযায়ী, দেশের ৪৫টি বীমা কোম্পানির প্রধান কার্যালয় মতিঝিল-দিলকুশা এলাকায়। সংস্থাটি বলছে, বর্তমান কার্যালয়ে জায়গার সংকট ও সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার কারণে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন কার্যালয়ে গেলে সংস্কার ও স্থানান্তরে অতিরিক্ত এককালীন ব্যয় হবে।

অন্যদিকে বীমা খাতের সংশ্লিষ্টরা বলছেন, আইডিআরএর পরিচালন ব্যয় বাড়লে এর প্রভাব শেষ পর্যন্ত বীমা কোম্পানিগুলোর ওপর পড়তে পারে। তাই স্থানান্তরের আগে বাড়তি ব্যয় ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com